‘কিরণকে ডিভোর্স দিয়ে আমির সানিকে বিয়ে করবেন'


ব্যাক টু দ্য প্রিভিয়াস ফর্ম। কেআরকে-র ক্ষেত্রে একথা বলাই যায়। কারণ তাঁর এ বারের টার্গেট বলিউডের মিস্টার পারফেরশনিস্ট আমির খান। নয়া টুইটে কেআরকে বলেছেন, আমির নাকি কিরণকে ডিভোর্স করে সানি লিওনকে বিয়ে করবেন।



তা দেখে বি-টাউন বলছে, এ ভাবেও প্রচারে থাকা যায়! কমল আর খান বরাবরই বিতর্কে থাকেন। তাঁর এ বারের দাবি, নির্লজ্জের মতো নাকি সানি লিওনকে প্রোমোট করছেন আমির খান! আর তাঁদের বন্ধুত্ব এতটাই জমে উঠেছে যে কিরণকে ডিভোর্স দিয়ে এ বার সানিকেই বিয়ে করলেও অবাক হওয়ার কিছু নেই। কেআরকে টুইটে লিখেছেন, ‘যেখানে ব্রিটিশ সিনেমা হলে সানির বলিউড ‘বেইমান লভ’ দেখাতে অস্বীকার করেছে, কারণ ও পর্নস্টার। সেখানে আমির দেখা যাচ্ছে সানি লিওনকে প্রোমোট করছে।’ এর আগে একটি সাক্ষাত্কারে সানি লিওনকে তাঁর অতীত পেশা নিয়ে অসম্মানজনক প্রশ্ন করা হয়।

জানতে চাওয়া হয়, আমির খানের মতো অভিনেতা তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হবেন কিনা? তখন আমির সানির সাপোর্টে এগিয়ে এসেছিলেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, সানির সঙ্গে অভিনয় করতে তাঁর কোনও সমস্যা নেই। এমনকী সানির অতীত নিয়েও তাঁর কোনও মাথাব্যথা নেই। এরপর এ বছর দিওয়ালি পার্টিতেও আমির নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সানিকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সেখানে হাজিরও ছিলেন নায়িকা। এ সব দেখেই কেআরকে-র প্রশ্ন এক জন পর্নস্টারের সঙ্গে আমিরের এত বন্ধুত্ব কীসের? আমিরকে ‘বেশরম’ বলতেও ছাড়েননি তিনি। যদিও কেআরকে-র টুইটের জবাবে এখনও মুখ খোলেননি আমির।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.