‘আফগান গার্ল’কে বের করে দিয়েছে পাকিস্তান


ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদ হওয়ার সুবাদে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া সেই ‘আফগান গার্ল’কে বের করে দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানি কর্মকর্তারা বুধবার ভোরে তাকে তার দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। জাল পরিচয়পত্র রাখার অভিযোগে কিছুদিন আটক রাখার পর তাকে ফেরত পাঠানো হলো। কর্মকর্তারা জানান, শরবত গুলা নামের এই নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর দেশে ফেরত পাঠানোর জন্য রাতেই সীমান্ত এলাকায় নেয়া হয়।

হেপাটাইটিস-সি ভাইরাসের জন্য হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সীমান্তবর্তী তরখাম শহর থেকে প্রশাসনিক কর্মকর্তা আজমতুল্লাহ ওয়াজির বার্তা সংস্থা এএফপিকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা শরবত গুলাকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছি। রাত আড়াইটার দিকে তিনি সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে চলে যান। নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা গুলার আফগানিস্তানে চলে যাওয়ার খবর নিশ্চিত করেন।

এসময় ৪৫ বছর বয়সী গুলার সঙ্গে আফগান দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। গত সপ্তাহে এএফপি’র সাথে কথা বলার সময় গুলা বলেন, দেশে ফেরত পাঠানোর কথা শুনে তার ‘মন ভেঙ্গে’ গেছে। আফগানিস্তান কেবল আমার জন্মভূমি। কিন্তু পাকিস্তান আমার স্বদেশ। আমি সবসময়ই পাকিস্তানকে আমার নিজের দেশ হিসেবে বিবেচনা করি।

উল্লেখ্য, ১৯৮০’র দশকে পাকিস্তানী শরণার্থী শিবিরে এক মার্কিন আলোকচিত্রী তার ছবি তোলে। সেই ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহৃত হয়। ধূলি মলিন চেহারার মাঝে তার উজ্জ্বল সবুজ দুটি চোখের তীব্রতা তাকে রাতরাতি বিখ্যাত ও ব্যাপক পরিচিতি দেয়।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.