ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ; শিরোপা যাকে উৎসর্গ করলেন অধিনায়ক মরিয়া মান্ডা
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারত। সেই ম্যাচে ভারতকে তেমন একটা পাত্তা নি দিয়েই ১-০ গোলে শিরোপা জিতে বাংলাদেশের যুবতিরা।
আর ফাইনাল ম্যাচ হওয়ার আগেই নিজেদের শিরোপা ডেডিকেট করেন বাংলাদেশ অধিনায়ক মরিয়া মান্ডা ।
শিরোপা জিতে সংবাদ সম্মেলনে এসে তিনি নিজে জানান তার নাম। মরিয়া বলেন ,’সবাইকে বড় দিনের শুভেচ্ছা। এ শিরোপা সবাইকে উৎসর্গ করলাম। আমরা আনন্দিত। সাবিনা আমার টিমে থাকতে পারত। ও না থাকায় আমরা ওকে উৎসর্গ করলাম। ‘
মরিয়া আরো বলেন ,’ওদের দুর্বল জায়গা ধরতে পেরেছি। ওরা বেশি ওপরে উঠে আসত। আমরা প্রেস করলে ওরা নার্ভাস হয়ে যেত। এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। ”
“আমার হাত ধরে ট্রফি এল। এ বছর (ছেলে-মেয়ে মিলিয়ে) আমাদের তিনটা দল সাফের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ছেলেদের দুইটা এবং আমাদের একটা। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখানে এত দর্শক দেখে আমরা অনেক উৎসাহিত হয়েছি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.