পুলিশ হেফাজতে ৬ বছরে ৬০০ মৃত্যু ভারতে



ভারতে গত ছয় বছরে প্রায় ছয় শ লোক পুলিশ হেফাজতে মারা গেছেন।


গতকাল সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ঘটনাগুলো মূলত ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ঘটেছে। 

হেফাজতে মৃত্যুর জন্য কোনো পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়নি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। অসুস্থতা, পালানোর চেষ্টা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনাকেই এসব মৃত্যুর কারণ হিসেবে ভারতের পুলিশ উল্লেখ করে নিয়মিতভাবে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ধরনের মৃত্যুর একটি বড় অংশই ঘটে পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে। 

 গতকাল ১১৪ পাতার প্রতিবেদন প্রকাশ করে এইচআরডব্লিউ। এতে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনের ব্যত্যয়, পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে মৃত্যু এবং এই কর্মকাণ্ড সত্ত্বেও বিচারহীনতার বিষয়গুলো তুলে ধরা হয়। এই প্রতিবেদনে পুলিশ হেফাজতে মৃত্যুর অন্তত ১৭টি ঘটনা নিবিড়ভাবে অনুসন্ধান করা হয়েছে। 

হেফাজতে মৃত্যুর এসব ঘটনা ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে ঘটেছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, নির্যাতনের অভিযোগে শাস্তির মুখোমুখি করা হলেই পুলিশ শিখবে স্বীকারোক্তি আদায়ের জন্য অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমাদের গবেষণা বলছে, হেফাজতে মৃত্যুর ঘটনায় পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই তদন্ত করতে গিয়ে সহকর্মীর অপরাধ গোপন করে তাঁকে বাঁচানোর চেষ্টা করে।’
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.