দিনমজুর নিহত হয়েছেন মধুখালী উপজেলায়




 ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক উল্টে আলম শেখ (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে ঘোপঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত আলম শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আমজাদ শেখের ছেলে।

 মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুর পৌনে ২টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার একটি মিনি ট্রাক মাগুরা থেকে ইট নিয়ে মধুখালী যাচ্ছিল।

ট্রাকটি ঘোপঘাট এলাকায় পৌঁছালে খুলনাগামী এ কে পরিবহনের একটি দ্রুতগামী বাসকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন আলম শেখ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.