নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে ইটনা উপজেলায়



কিশোরগঞ্জে ইটনা উপজেলায় হাওড়াঞ্চলে ইঞ্জিন চালিত ট্রলারে নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় নান্টু (৪৫) নামের একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। ‍এছাড়া ডাকাত দলের হামরায় নদীতে পড়ে নুরুল আলম (৪৭) নামে একজন নিখোঁজ রয়েছেন।

 এ সময় ৪০ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটাখাল নদীতে এ ঘটনা ঘটে।

 গুলিবিদ্ধ নান্টু ও নিখোঁজ নুরুল আলমসহ আহতদের বাড়ি ঢাকার বাংলামোটর বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের করশি গ্রাম থেকে ৬০-৭০ জন যাত্রী একটি ট্রলার করিমগঞ্জের চামড়া ঘাট আসতেছিলো।

 এ সময় উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটাখাল এলাকার নদীতে ৭-৮ জন ডাকাত দল ওই যাত্রীবাহী ট্রলারে হামলা করে।

 হামলার সময় ট্রলারের যাত্রীরা বাধা দিলে ডাকাতরা ট্রলারের যাত্রীদের মারধর ও গুলি ছুঁড়ে। ডাকাতদের গুলিতে নান্টু মিয়া নামে একজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এ সময় নদীতে পড়ে নুরুল আলম নামে একজন নিখোঁজ হন। এছাড়া ডাকাতরা যাত্রীদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

 ইটনা থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান ও এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.