ফেসবুক মেসেঞ্জারে এলো নতুন শক্তিশালী ক্যামেরা।



 অ্যাপ ভিত্তিক যোগাযোগকে আরও সহজ করতে কাজ করছে ফেসবুক মেসেঞ্জার


এরই ধারাবাহিকতায় ফেসবুক মেসেঞ্জারে এলো নতুন শক্তিশালী ক্যামেরা। গতকাল শুক্রবার মেসেঞ্জারে এই ক্যামেরা যোগ হয়।

শুরুতে এই সুবিধা অল্প কিছু দেশে চালু হলেও শিগগিরই সাড়া বিশ্বের ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে যাবে। মেসেঞ্জারের পক্ষ থেকে এক ব্লগপোস্টে জানানো হয় মেসেঞ্জিং এখন অনেকটাই ভিজুয়াল।

 আর তাইতো এতে যোগ হয়েছে ২.৫ বিলিয়ন ইমোজি, ফটোস, স্টিকারস এবং ভিডিওস। নতুন এই ক্যামেরা আগের ক্যামেরা ভার্সনের চেয়ে দ্রুতগতির।

 ফলে ব্যবহারকারীরা দ্রুতই ছবি তুলে তা অন্যদের মাঝে শেয়ার করতে পারবেন। এই ক্যামেরায় রয়েছে থ্রিডি এফেক্টস, আর্টিস্টিক ফিল্টার এবং ওয়ার্ক অব আর্ট।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.