অ্যায় দিল হ্যায় মুশকিল -এর বাদ পড়া একাধিক দৃশ্য এবার ফাঁস হল ইন্টারনেটে। ফাওয়াদ-অনুষ্কা ও রণবীর-ঐশ্বর্যের বেশ কিছু দৃশ্য রয়েছে এই তালিকায়।
অনুষ্কা-রণবীর-ঐশ্বর্যের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে একের পর এক বিতর্ক উঠেছে। প্রথমে রণবীর ও ঐশ্বর্যের চুম্বন দৃ্শ্য নিয়ে তোলপাড় হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। এমনও কথা উঠেছিল যে এই দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন ঐশ্বর্যের শাশুড়ি অর্থাৎ জয়া বচ্চন। সংবাদমাধ্যমে পাল্টা জবাব দিয়েছেন ঐশ্বর্যও।
চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনে এইটুকু স্বাধীনতা যে অভিনেত্রীদের রয়েছে, প্রকারান্তরে সেই প্রসঙ্গও এসেছে কিন্তু তার পরেও এই ছবি নিয়ে বিতর্ক কমেনি। পরবর্তী বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ছবির অন্যতম মূল চরিত্র ফাওয়াদ খান।
উরি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বলিউড থেকে বিতাড়ন নিয়ে কম জলঘোলা হয়নি। কেন কর্ণ জোহর তাঁর ছবিতে একজন পাকিস্তানি অভিনেতাকে নিয়েছেন, সেই নিয়ে প্রশ্ন তোলে শিবসেনা।
তারই পরিপ্রেক্ষিতে ছবি থেকে বাদ যায় বেশ কিছু দৃশ্য এবং সেখানে ফাওয়াদ খান অভিনীত দৃশ্যও রয়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.