মাদারীপুরে স্থানীয় এ.আর. হাওলাদার জুট মিলস মাঠে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে আজ শনিবার শেষ হয়েছে ইজতেমা।
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে তবলিগ জামাত আয়োজিত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল।
আজ শনিবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে জেলা ভিত্তিক এই ইজতেমা সমাপ্ত হয়।
এ ব্যাপারে আয়োজকরা জানান, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সাথে দেশের ৬৪ জেলার মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় বিশ্ব ইজতেমাকে দু’ভাগে ভাগ করা হয়েছে।
গত বছর যে ৩২ জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিলেন, সে সব জেলার মুসল্লিরা এবার বিশ্ব ইজতেমার মাঠে না গিয়ে নিজ-নিজ জেলায় ইজতেমা করবে।
এরই অংশ হিসেবে মাদারীপুর জেলায় ৩ দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়। আজ শনিবার ফজরের নামাজ থেকে শুরু করে সমস্ত ইজতেমা মাঠ এলাকা মানুষে কানায় কানায় ভরে যায়।
স্থান না পেয়ে নিকটবর্তী ভবনের ছাদে বসে শ’ শ মানুষ আখেরী মোনাজাতে অংশ নেন। এতে নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
শনিবার সকাল ১১ টার পর থেকে বয়ান শেষে লাখো মানুষের আমিন-আমিন ধ্বনির মধ্যে দিয়ে আখেরী মোনাজত শেষ হয়।

0 comments:
Post a Comment
Thanks for your comments.