নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ


নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকে নিয়োগ দিয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী জন কির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।


গত সপ্তাহে জন কি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। উপপ্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়নমন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল পার্টির বৈঠকে এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। বিল ইংলিশ বর্তমানে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার তিনি ওয়েলিংটনে সরকারি ভবনে শপথ নেবেন।

ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেন, ইংলিশ ও বেনেট দুর্দান্ত নেতা হতে যাচ্ছেন, যাঁরা অভিজ্ঞতা ও নতুন চিন্তার অধিকারী। গুডফেলো বলেন, ‘তাদের নেতৃত্বে নিউজিল্যান্ডের নাগরিকরা স্থিতিশীল সরকারের কাছ থেকে লাভবান হবেন, পাশাপাশি পরিবার ও ব্যবসার জন্য তারা নিবেদিত হয়ে কাজ করবেন।’

বিল ইংলিশ ১৯৯০ সালে পার্লামেন্টে যোগদান করেন। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে জন কি বলেন, পারিবারিক কারণে তিনি পদত্যাগ করছেন। তাঁর জীবনে এটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে জানান তিনি। ২০১৭ সালের নির্বাচনে দাঁড়াবেন না তিনবারের প্রধানমন্ত্রী।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.