জানুন আজকের রাশিফল করে দেন বাজি মাদ (১৮/১২/২০১৬)


আজ ১৮ ডিসেম্বর

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। 

আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। 

শুভ রং—হলুদ, মেরুন, সাদা। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, রক্ত প্রবাল। 

বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ব্র্যাড পিট, চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গ, রাজনীতিক উইলি ব্রান্ট। 

চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। তীর্থ ভ্রমণ শুভ। 

বৃষভ রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। 

মিথুন রাশিফল (১৮/১২/২০১৬)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। 

কর্কট রাশিফল (১৮/১২/২০১৬)

শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন। 

সিংহ রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে। 

কন্যা রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। 

তুলা রাশিফল (১৮/১২/২০১৬)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। 

বৃশ্চিক রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায় হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। দূরের যাত্রা শুভ। 

ধনু রাশিফল (১৮/১২/২০১৬) 

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্ক থাকুন। 

মকর রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়িক লেনদেন শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। 

কুম্ভ রাশিফল (১৮/১২/২০১৬)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। 

মীন রাশিফল (১৮/১২/২০১৬)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.