হিজাব ছাড়া প্রকাশ্য ছবি তোলে টুইটারে পোস্ট করায় সৌদি আরবের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দেশটির রাজধানী রিয়াদ থেকে ঐ তরুণীকে গ্রেপ্তার করা হয়, পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল-মায়মান ঐ তরুণীর নাম প্রকাশ করেননি। তবে বিভিন্ন ওয়েব সাইটে তার নাম মালাক আল-সেহরি বলে উল্লেখ করা হয়েছে।
গত মাসে রিয়াদের একটি রাস্তায় হিজাব ছাড়া ছবি তোলে পোস্ট করেন ঐ তরুণী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা শুরু হয়।
ফাওয়াজ আল-মায়মান এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ন্যায়সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করছে। ‘সাধারণ নৈতিকতা লঙ্ঘন’ পর্যবেক্ষণের দায়িত্ব পুলিশের। ঐ নারী রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের সামনে একটি ছবি তোলে টুইটারে পোস্ট করেন। এ সময় তিনি ইসলামিক হিজাব পরেননি। যা সৌদি সামাজিক আইনের লঙ্ঘন।
ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এমন পুরুষদের সঙ্গে প্রকাশ্য কথা বলার অভিযোগও আনা হয়েছে ২০ বছর বয়সী ঐ তরুণীর বিরুদ্ধে। মায়মান জানান, ঐ নারী সৌদি আরবের আইন লঙ্ঘন করেছেন। তিনি জনসাধারণকে অনুরোধ করেন, ইসলামের শিক্ষা মেনে চলার জন্য।
তেল সমৃদ্ধ মরুভূমির এই দেশটিতে নারীদের ওপর কিছু বিষয়ে খুবই কড়া বিধি-নিষেধ আছে। সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালনা নিষেধ। ঘরের বাইরে গেলে সৌদি নারীদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে বের হতে হয়।

0 comments:
Post a Comment
Thanks for your comments.