জানুন আজকের রাশিফল করে দেন বাজি মাদ (১৩/১২/২০১৬)


আজ ১৩ ডিসেম্বর

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। 

আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। 

শুভ রং—আকাশি, রুপালিধূসর। শুভ রত্ন—ক্যাটস আই, গোমেদ। 

বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রিন্স করিম আগা খান, অভিনেতা ক্রিস্টোফার প্লামার, কবি হেনরিখ হাইন।

জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ রাশিফল (১৩/১২/২০১৬) ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

বৃষভ রাশিফল(১৩/১২/২০১৬) দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন রাশিফল (১৩/১২/২০১৬) বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থ ভ্রমণ শুভ।

কর্কট রাশিফল (১৩/১২/২০১৬) ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে।

সিংহ রাশিফল (১৩/১২/২০১৬) শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা রাশিফল (১৩/১২/২০১৬) চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

তুলা রাশিফল (১৩/১২/২০১৬) ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার অাঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক রাশিফল (১৩/১২/২০১৬) বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

ধনু রাশিফল (১৩/১২/২০১৬) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

মকর রাশিফল (১৩/১২/২০১৬) ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কুম্ভ রাশিফল(১৩/১২/২০১৬) বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন।

মীন রাশিফল (১৩/১২/২০১৬) বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.