ঢাকা ডায়নামাইটস আবারও চ্যা ম্পিয়নসের মুকুট পরল।
বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবারও চ্যা ম্পিয়নসের মুকুট পরল। এবার ‘ডায়নামাইটস’ নামে। একপেশে, নিষ্প্রাণ ম্যাচের জন্য এবারের আসরটি মনে রাখবে দর্শকেরা। ফাইনালটি সে দিক দিয়েই ‘সার্থক’ হলো।
ঢাকা জিতল ৫৬ রানের বিশাল ব্যবধানে। ১৬০ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ১৭.৩ ওভারে রাজশাহী কিংস অলআউট হলো মাত্র ১০৩ রানে। ব্যাট হাতে ঢাকার একক কোনো নায়ক নেই। লুইস ৩১ বলে ৪৫ করলেন। কুমার সাঙ্গাকারা ৩৩ বলে ৩৬। বিশেষ করে সাঙ্গার ব্যাটেই শেষ চার ওভারে ৪৪ রান তুলতে পারল তারা। না হলে ফরহাদ রেজার সেই দুর্দান্ত ক্যাচে রানের গতি শ্লথ হয়ে গিয়েছিল। আর রাসেলের মতো ঝড় তোলা ব্যাটসম্যানকে হারানো তো ছিল আরও বড় ধাক্কা। বল হাতেও ঢাকা লড়ল কাঁধ মিলিয়ে।
৫ বোলারের প্রত্যেকে উইকেট পেয়েছেন। এর মধ্যে আবু জায়েদ, সাকিব ও সানজামুল নিয়েছেন দুটি করে উইকেট। রাজশাহীর তিন ব্যাটসম্যান বাদে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুমিনুল ২৭, সাব্বির ২৬ ও সামিত প্যাটেল ১৭ করলেন। দুই থেকে পাঁচ—এই টানা তিন ব্যাটসম্যান বাদে বাকি আট ব্যাটসম্যান মিলে করতে পারলেন মাত্র ২৮ রান!
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (মেহেদী মারুফ ৮, লুইস ৪৫, নাসির ৫, মোসাদ্দেক ৫, সাঙ্গাকারা ৩৬, ব্রাভো ১৩, রাসেল ৮, সাকিব ১২, আলাউদ্দিন ১, সানজামুল ১২*, জাইদ ০*; উইলিয়ামস ১/৩৬, ফরহাদ ৩/২৮, মেহেদী মিরাজ ১/২২, আফিফ ১/২৩, স্যামি ১/২২, নাজমুল ০/১৩, প্যাটেল ১/৮।
রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩/৯ (নুরুল ৫, মুমিনুল ২৭, সাব্বির ২৬, প্যাটেল ১৭, ফ্র্যাঙ্কলিন ৫, স্যামি ৬, আফিফ ৪*, মেহেদী মিরাজ ১, ফরহাদ ২, উইলিয়ামস (রিটায়ার্ড হার্ট) ৪, নাজমুল ১; জাইদ ২/১২, রাসেল ১/২১, সাকিব ২/৩০, ব্রাভো ১/২০, সানজামুল ২/১৭)। ফল: ঢাকা ৫৬ রানে জয়ী।

0 comments:
Post a Comment
Thanks for your comments.