কলেজছাত্রের লাশ উদ্ধার চারদিন পর




সাতক্ষীরা সদর উপজেলায় নিখোঁজের চারদিন পর পুকুর থেকে গৌতম সরকার নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।


আজ শনিবার ভোরে গৌতমের নিজ গ্রাম সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগরের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 গৌতম সরকার সাতক্ষীরার সীমান্ত কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তাঁর লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ গ্রামবাসী কয়েকজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

 পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা গৌতম সরকারকে টেলিফোনে ডেকে নেয়। এর পর গৌতমের মুঠোফোন থেকে তাঁর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গৌতমের বাবা ঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গণেশ সরকার অপহরণকারীদের কথা মতো টাকা নিয়ে বিভিন্ন স্থানে রেখেও ছেলেকে উদ্ধার করতে ব্যর্থ হন।

 সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, অপহরণের ঘটনায় গ্রেপ্তার ভাড়–খালী গ্রামের নাজমুল হাসানের স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশের পুকুর থেকে গলিত অবস্থায় গৌতমের লাশ উদ্ধার করা হয়।

 ওসি আরো জানান, গৌতম হত্যায় জড়িত সন্দেহে শাহাদাত, সাজু ও মনিরুল সানা নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.