পুত্রসন্তান হলো সাইফ কারিনার ঘরে




কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল, এরই মধ্যে নাকি সন্তানের জননী হয়ে গিয়েছেন কারিনা কাপুর! তবে সেসব পেরিয়ে আজ সকালেই খবরটি পাকাপাকি। কারণ, সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান।


ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ সকালেই কারিনা প্রসব করেছেন একটি পুত্রসন্তান। কারিনা এবং তাঁর পুত্র—দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

 সাইফ এবং কারিনার একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সকালেই। সেখানে তাঁরা জানিয়েছেন এই শুভ সংবাদ— “আপনাদের সবার সঙ্গে এই আনন্দের খবরটি ভাগাভাগি করছি, আমাদের পুত্র ‘তৈমুর আলি খান পতৌদি’ আজ ২০ ডিসেম্বর, ২০১৬ তে পৃথিবীর মুখ দেখল

। গত নয়টি মাস ধরে গণমাধ্যম আমাদের যে সমর্থন জুগিয়েছে তার জন্য ধন্যবাদ, আর সেইসঙ্গে ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসার জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শুভ বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। ভালোবাসা সমেত- সাইফ ও কারিনা। গর্ভধারণের প্রথম থেকেই এক ব্যতিক্রম অবস্থানের কারণে সবার মনোযোগ কেড়েছিলেন কারিনা।

বিভিন্ন বলিউডি সেলিব্রেটি যেখানে প্রেগন্যান্সির বিষয়টি একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে যান, সেখানে তিনি মোটেও লুকোননি বিষয়টি।

একই সঙ্গে প্রেগন্যান্ট অবস্থাতেই পুরোদমে চালিয়ে গেছেন কাজ। দুটি ছবিতে এ সময় কাজ করেছেন তিনি। মাসখানেক আগে, হার্পারস বাজার ম্যাগাজিনে একটি বিশেষ ব্রাইডাল ফটোশুটে অংশ নেন এই দম্পতি। সাইফ আলি খানের প্রথম স্ত্রী ছিলেন অমৃতা সিং।

সেই সংসারে সাইফ দুই সন্তানের জনক।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.