বিজয় দিবসে বনভোজনের আয়োজন আরব আমিরাতে



সংযুক্ত আরব আমিরাতে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে বনভোজনের আয়োজন করে আমিরাত ঢাকা বৃহত্তর সংগঠন।


সংগঠনের সভাপতি হাজি ফারুকের সভাপতিত্বে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শারজাহ ন্যাশনাল পার্কে এ বনভোজনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ও ভিপি মাসুদের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ড. আজিজ উল্লাহ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. নুরুল আমিন, হাজি আবু সাঈদ, ইব্রাহিম শেখ ও সিদ্দীক খান ও ড. মনির হোসেন।

 আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুস সালাম হিরণ, আলী আকবর, মোক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, সংগঠনের বিপ্লবী সাধারন সম্পাদক সোহেল হোসেন খান, সহ-সম্পাদক ফারুক হোসেন আলী, তাবু গাজী, বজলুর রহমান, দফতর সম্পাদক শাহিন হোসেন।

 আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- মোজাহার আলম স্বপন, রইস উদ্দিন, ফিরুজ, জয়নাল, হোসন, ইসলাম, মারুফ হোসেন, আলীনুর, আহাদ, শাহ আলম, খোকন, সামাদ মোল্লা, বাহালুল, ওমর, বিপ্লব, মনির, সোহেল, আব্দুল মান্নান, আলমাছ, আব্দুর রহমান, আব্দুল করিমসহ আরো অনেকে। পরে বৃহত্তর ঢাকা সংগঠনের শিল্পী গোষ্ঠী নৃত্য ও গান পরিবেশন করেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.