হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম জহিরুল ইসলাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন জহিরুল।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন।
এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।
আহসানুল কবির আরও জানান, উদ্ধার সোনার ওজন চার কেজি ৮৭০ গ্রাম; দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা।

0 comments:
Post a Comment
Thanks for your comments.