জানুন আজকের রাশিফল করে দিন বাজি মাদ (২০/১২/২০১৬)



আজ ২০ ডিসেম্বর

আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। 

আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। 

শুভ রং—হালকা নীল, সবুজ, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। 

বিশিষ্ট ব্যক্তিত্ব—বদরুদ্দীন উমর, সুরকার আলতাফ মাহমুদ, রসায়নবিদ থমাস গ্রাহাম। 

জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ রাশিফল (২০/১২/২০১৬)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণ শুভ। 

বৃষভ রাশিফল (২০/১২/২০১৬) 

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন² থাকবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। 

মিথুন রাশিফল (২০/১২/২০১৬) 

 দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে সফল হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে। 

 কর্কট রাশিফল (২০/১২/২০১৬)

 শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ। 

 সিংহ রাশিফল (২০/১২/২০১৬)

 পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ কারও কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। 

 কন্যা রাশিফল (২০/১২/২০১৬)

 ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। 

 তুলা রাশিফল (২০/১২/২০১৬)

 চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। 

 বৃশ্চিক রাশিফল (২০/১২/২০১৬)

 ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। 

 ধনু রাশিফল (২০/১২/২০১৬)

 ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে। 

 মকর রাশিফল (২০/১২/২০১৬)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।  

কুম্ভ রাশিফল (২০/১২/২০১৬)

 ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

 মীন রাশিফল (২০/১২/২০১৬)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে কুশলী হোন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.