আজ ১৭ ডিসেম্বর
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার।
শুভ রং—হালকা সবুজ, নীল, সোনালি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, মুক্তো।
বিশিষ্ট ব্যক্তিত্ব—বিটোফেন, বিজ্ঞানী হামফ্রেডেভি, অভিনেতা জন আব্রাহাম।
চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ রাশিফল (১৭/১২/২০১৬)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।
বৃষভ রাশিফল (১৭/১২/২০১৬)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। সন্তানের রোগমুক্তিতে আপনার মনে স্বস্তি ফিরে আসবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।
মিথুন রাশিফল (১৭/১২/২০১৬)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট রাশিফল (১৭/১২/২০১৬)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
সিংহ রাশিফল (১৭/১২/২০১৬)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা রাশিফল (১৭/১২/২০১৬)
কর্মস্থলে জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। ব্যবসায়ে ঝঁুকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা রাশিফল (১৭/১২/২০১৬)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
বৃশ্চিক রাশিফল (১৭/১২/২০১৬)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু রাশিফল (১৭/১২/২০১৬)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর রাশিফল (১৭/১২/২০১৬)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
কুম্ভ রাশিফল (১৭/১২/২০১৬)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
মীন রাশিফল (১৭/১২/২০১৬)
শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

0 comments:
Post a Comment
Thanks for your comments.