জানুন আজকের রাশিফল করে দেন বাজি মাদ (১৬/১২/২০১৬)


আজ ১৬ ডিসেম্বর ২০১৬

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। 

আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। 

শুভ রং—সবুজ, বেগুনি, মেরুন। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গার্নেট। 

বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জেন অস্টিন, হায়াৎ সাইফ, জাদুশিল্পী আজরা জাবিন।

জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ রাশিফল (১৬/১২/২০১৬) 

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

বৃষ রাশিফল (১৬/১২/২০১৬)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মিথুন রাশিফল (১৬/১২/২০১৬) 

কর্মস্থলে আপনার ওপর পদস্থ ব্যক্তিদের সুনজর পড়তে পারে। পাওনা আদায় হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।

কর্কট রাশিফল (১৬/১২/২০১৬) 

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

সিংহ রাশিফল (১৬/১২/২০১৬) 

কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা রাশিফল (১৬/১২/২০১৬)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।

তুলা রাশিফল (১৬/১২/২০১৬) 

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

বৃশ্চিক রাশিফল (১৬/১২/২০১৬)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে।

ধনু রাশিফল (১৬/১২/২০১৬)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

মকর রাশিফল (১৬/১২/২০১৬)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনি একজন পেশাজীবী হয়ে থাকলে আজ আপনার পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ রাশিফল (১৬/১২/২০১৬) 

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মীন রাশিফল (১৬/১২/২০১৬)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.