অগ্নিকাণ্ড মহাখালীর সাত তলা বস্তিতে


সোমবার প্রথম প্রহরে মহাখালীর জনস্বাস্থ‌্য ইনস্টিউটের পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখা যায়।


যোগাযোগ করা হলে অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লেগেছে।

আমাদের সাতটি ইউনিট কাজ করছে।” সাত তলা বস্তিতে কয়েকশ ঘর রয়েছে। কোন অংশে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

রাত পৌনে ১টার দিকে আগুনের শিখা ও ব‌্যাপক ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল

দমকল বাহিনীর কাজ চলার মধ‌্যে রাত দেড়টার দিকে তা স্তিমিত হয়ে আসতে দেখা যায়। কয়েকদিন আগে এর দুই কিলোমিটারের মধ‌্যে মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগে পুড়ে যায় কয়েকশ ঘর।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.