অন্তত ৪০ জন ইয়েমেনী সেনা নিহত এডেনে আত্মঘাতী বোমা হামলায়



সানার সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর শহর এডেনে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন ইয়েমেনী সেনা প্রাণ হারিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক বাহিনীর এক ঘাটিতে সেনা বেতন নেয়ার জন্য যখন সমবেত হয় তখন ঐ হামলা হয়। 

সামরিক বাহিনী জানিয়েছে, ঐ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে। ইসলামিক ষ্টেট দল ঐ আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। 

এই হামলার এক সপ্তাহ আগে ইসলামিক ষ্টেট দল এডেনে একই ধরণের আরেকটি বিস্ফোরণ ঘটায় । ঐ আক্রমণে অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.