জিআর ৫ কিনতে গ্রাহকের ঢল


জিআর ৫ কিনতে এখন পর্যন্ত ৫ হাজার গ্রাহক অগ্রিম বুকিং দিয়েছেন।

দেশে উদ্বোধন করার মাত্র এক সপ্তাহে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত জিআর ৫ ২০১৭ এডিশনের ফোনটি।

 ডিসেম্বর ১ থেকে ৫ তারিখের মধ্যে দেশজুড়ে ফোনটি উদ্বোধনের পর এখন পর্যন্ত ৫ হাজার গ্রাহক ডিভাসটি কিনতে অগ্রিম বুকিং দিয়েছেন।

 বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট খুলনা ও বগুড়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডিভাইসটি উদ্বোধন করে। শীর্ষস্থানীয় প্রযুক্তির ব্যবহার আর কারিগরি দক্ষতা জিআর ৫ ২০১৭ কে স্মার্টফোনগুলোর মধ্যে উৎকর্ষের শীর্ষে নিয়ে এসেছে।

 প্রযুক্তি ট্রেন্ডসেটার যারা বাজেটের মধ্যে চমৎকার একটি ক্যামেরা ফোন খুঁজছেন তাদের সন্তুষ্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে জিআর ৫ ২০১৭। হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ডিভাইসের নকশা ও প্রযুক্তি ব্যবহার করার কারণে ২১ টাকা ৯০০ টাকা মূল্যের এ স্মার্টফোনটি সবক্ষেত্রেই এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে।

 দ্রুতগতির পারফরমেন্স, দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ এবং বাজারে প্রথমবারের মতো সবার জন্য সাশ্রয়ী দামে প্রিমিয়াম ডুয়াল ক্যামেরা রয়েছে হুয়াওয়ে জিআর ৫ ২০১৭ স্মার্টফোনটিতে। স্বয়ংক্রিয়ভাবে মাত্র ০.৩ সেকেন্ডের মধ্যে ফোকাস করতে অত্যাধুনিক ডুয়াল ক্যামেরা ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল আলাদা আলাদা ক্যামেরা, যা একসাথে কাজ করবে।

 একইসাথে পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে ফোনটি গ্রাহককে দিবে ডায়নামিক ডেপথ অব ফিল্ডস এবং চমৎকার বোকেহ এফেক্ট। আর স্মার্টফোনটির ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৭৮ক্ক ওয়াইড অ্যাঙ্গেলে ভিস্যুয়াল পরিসীমা।

 স্মার্টফোনটির ৪পি অ্যারে লেন্স প্যানোরোমিক সেলফি তোলার সুবিধা। যার ফলে এ ক্যামেরা ফোন ব্যবহারকারী ও তার বন্ধুদের ছবির কেন্দ্রে রেখে প্যানোরোমা ছবি ধারণ করতে পারবে। অত্যন্ত দ্রুতগতিতে ও সহজে কাজ করার জন্য জিআর ৫ ২০১৭ তে দেয়া হয়েছে একদমই হালনাগাদ হাই সিলিকন কিরিন ৬৫৫ অক্টাকোর প্রসেসর।

সাথে রয়েছে ৩৩৪০ এমএএইচ ব্যাটারি যা নিশ্চিত করবে একবার চার্জ দিয়ে ফোনের ১.৫ দিন চার্জ। ফোনটিতে আরও রয়েছে ৩.০ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি।

যা ব্যবহারকারীকে মাত্র ০.৩ সেকেন্ডের মধ্যে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে জিআর ৫ ২০১৭ আনলক করার সুবিধা দিবে। এর পাশাপাশি, মেটালিক বডির ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির হাই ডেফিনেশন স্ক্রিন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.