ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের বয়স এখন ৯৩। বার্ধক্যজনিত সমস্যা যেন বেড়েই চলেছে বয়সের সঙ্গে।
বেশ কিছুদিন ধরে পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। তবে হঠাৎ করেই গতকাল তার ডান-পা ফুলে যায় এবং প্রবল যন্ত্রণা হতে থাকে।
এরপরই তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয়েছে বলিউডের এভারগ্রিন এই অভিনেতাকে।
গত এপ্রিলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আগামী ১১ই ডিসেম্বর ৯৪-এ পা রাখবেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুগামীরা।
ষাটের দশকের অন্যতম সেরা অভিনেতা ছিলেন দিলীপ কুমার। ‘দাগ’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’ ‘সাগিনা মাহাতো’, ‘মশাল’সহ প্রচুর হিট ছবি রয়েছে তার ঝুলিতে। ভূষিত হয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.