জানুন আজকের রাশিফল করে দেন বাজি মাদ (০৮/১২/২০১৬)


আজ ৮ ডিসেম্বর

এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। 

আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। 

শুভ রং—নীল, কমলা, হালকা সবুজ, শুভ রত্ন—ইন্দ্রনীলা, পান্না। 

বিশিষ্ট ব্যক্তিত্ব—ইমদাদুল হক মিলন, অভিনেতা ধর্মেন্দ্র, মহীশূরের সুলতান হায়দার আলী। 

এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:



মেষ রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

বৃষভ রাশিফল (২১ এপ্রিল-২১ মে) বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণ শুভ।

মিথুন রাশিফল (২২ মে-২১ জুন) ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট রাশিফল (২২ জুন-২২ জুলাই) শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ রাশিফল (২৩ জুলাই-২৩ আগস্ট) বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কন্যা রাশিফল (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ।

তুলা রাশিফল (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন কোনো নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর) ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশিফল (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ রাশিফল (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন রাশিফল (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.