স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এক গৃহবধূ


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের শায়েস্তাবাদ গ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন হেলেনা পারভীন (৩০) নামের এক গৃহবধূ।


জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। নিহত হেলেনা খাতুন একই গ্রামের ইলিম প্রামাণিকের মেয়ে ও কোরবান আলীর প্রথম স্ত্রী।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শায়েস্তাবাদ গ্রামের কোরবান আলীর সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রীর বাবা মোজাহার আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিবদমান ওই জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করেন। কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আলী জানান, কোরবান আলী একই গ্রামের মোজাহার আলীর মেয়ে মলিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্ত্রীকে নিয়েই ঘড় সংসার করতে থাকেন এবং দ্বিতীয় স্ত্রী মলিনা তাঁর বাবার বাড়িতে থাকতেন।

দ্বিতীয় বিয়ের সময় শ্বশুরের দেওয়া এক বিঘা জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। মোজাহার আলীর লোকজন গতকাল শুক্রবার গভীর রাতে জামাই কোরবান আলীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় কোরবান আলীর প্রথম স্ত্রী হেলেনা পারভীন বাঁধা দিলে তাঁর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে হেলেনা মারা যান। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলেনা পারভীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.