প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির


ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তাকে।

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উপলক্ষে এক টুইট বার্তায় লেখেন, মাননীয় রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা।

 তার পাণ্ডিত্য ও অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ।

 এটি প্রণব মুখোপাধ্যায়ের ৮১তম জন্মদিন। এদিন তার টুইট বার্তার দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতিকে ‘দাদা’ সম্বোধন করেন মোদি।

 তিনি লেখেন, প্রণবদা সবসময় সবকিছুর উপরে দেশের স্বার্থকে গুরুত্ব দেন। এইরকম একজন সমৃদ্ধ রাষ্ট্রপতিকে পেয়ে আমরা গর্বিত।

 জন্মদিনে প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু প্রমুখ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.