দেশের পুঁজিবাজারে সোমবার মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের ক্ষেত্রে একই প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৫ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৯৭৫ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৯৪১ পয়েন্টে।
ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৯৬ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।
আজ সিএসইতে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৯ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।
এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

0 comments:
Post a Comment
Thanks for your comments.