বলিউডের নায়ক-নায়িকাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সবসময় শুনা যায় নানা গল্প। অনেক একের পর এক প্রেম করলেও বিয়ে করতে পারছেন না।
আবার অনেকে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন। ২০১৬ সালে বলিউডের যেসব দম্পতি সম্পর্কের ইতি টেনেছেন-
হিমেশ রেশমিয়া: বিয়ের ২২ বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত পরিচালক, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া। বেশ কিছুদিন ধরেই তিনি এবং তাঁর স্ত্রী কোমল আলাদা রয়েছেন।
মালাইকা এবং আরবাজ খান: এ বছর মালাইকা এবং আরবাজ খানের বিচ্ছেদের খবরে তোলপাড় ছিল বি-টাউন। মনোমালিন্যের কারণে বিগত ৬ মান তারা আলাদা থাকছেন।
করিশ্মা কাপুর: ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা কাপুর। তারা ২০১৪ সালে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন। এ বছরের ১৩ জুন আইনত তাদের বিচ্ছেদ ঘটে।
ফারহান আখতার: সবাইকে চমকে দিয়ে অধুনার সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর দিয়েছিলেন ফারহান আখতার।
ওম পুরী এবং নন্দিতা: বর্ষীয়ান অভিনেতা ওম পুরী এবং নন্দিতা ২০১৩ সাল থেকে আলাদা রয়েছেন। এ বছর তারা আইনত বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.