পরপারে চলে গেলেন এসিপি প্রদ্যুম্ন



টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’ প্রায় কিংবদন্তির স্তরে পৌঁছে গিয়েছে। কিন্তু ‘সিআইডি’-প্রেমীদের জন্য দুঃসংবাদ যে, সিরিয়ালের জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুম্নের মুখের ততধিক বিখ্যাত ডায়লগ— ‘কুছ তো গড়বড় হ্যায়’ আর বেশিদিন শুনতে পাবেন না তাঁরা।


কারণ এসিপি প্রদ্যুম্ন মৃত্যুশয্যায় শায়িত এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন। প্রদ্যুম্ন মারা যাবেন মানে প্রদ্যুম্ন চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজী সতম মারা যাবেন, এমন আশঙ্কার কোনও কারণ নেই।

আসলে, টেলিসিরিয়াল জগতের অন্দরমহলের সংবাদদাতাদের সূত্র অনুসারে, আর কয়েকটি এপিসোড পরেই প্রদ্যুম্নের মৃত্যুর কাহিনি প্রচারিত হবে টেলিভিশনে।

জানা গিয়েছে, আগামী ২৬ ডিসেম্বরের এপিসোডে হার্ট অ্যাটাকে প্রদ্যুম্নের মৃত্যু হতে চলেছে। এবং ২০১৭ সালে এই সিরিয়ালের অন্তিম এপিসোডটিও প্রচারিত হবে বলে শোনা যাচ্ছে।

 কিন্তু কেন হঠাৎ বন্ধ হতে বসেছে এই সিরিয়াল? জানা যাচ্ছে, সিরিয়ালের প্রধান দুই চরিত্রাভিনেতা শিবাজী সতম এবং দয়ানন্দ শেট্টি (ইনস্পেক্টর দয়া) পরবর্তী সিজনের জন্য নিজেদের পারিশ্রমিক অনেকখানি বাড়াতে চাইছেন।

কিন্তু সিরিয়ালের প্রযোজক সংস্থার পক্ষে এই মুহূর্তে এত বেশি পারিশ্রমিক দেওয়া সম্ভব নয়। সাম্প্রতিককালে ‘সিআইডি’র জনপ্রিয়তাতেও কিঞ্চিত ভাটা এসেছে।

ফলে এই অবস্থায় অভিনেতাদের বেশি পারিশ্রমিক দিয়ে সিরিয়াল চালিয়ে যেতে চাইছে না প্রযোজক সংস্থা। অবশ্য ‘সিআইডি’ নির্মাতাদের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও।

তবে শিবাজী ও দয়ানন্দকে বাদ দিয়ে অন্য অভিনেতাদের নিয়ে সিরিয়াল চালিয়ে নিয়ে যেতে প্রযোজক সংস্থা আগ্রহী নয়, এমনটা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.