দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা মানা হয় রজনীকান্তকে। বলিউডেও তাঁর কদর কম নয়। রজনীকান্তের সিনেমা কবে মুক্তি পাবে, এ অপেক্ষায় থাকে তাঁর লাখো ভক্ত।
আর রজনী আছেন হৃতিকের ছবি মুক্তির অপেক্ষায়! আগামী জানুয়ারিতে মুক্তি পাবে বলিউড তারকা হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’।
আর রজনীকান্ত নাকি এই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘কাবিল’ হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি দেওয়া হবে।
তামিলে এর নাম দেওয়া হয়েছে ‘বালাম’। রজনীকান্ত এ ছবির ট্রেলার দেখেই মুগ্ধ। তিনি বলেন, ‘আমি এই সিনেমার হিন্দি, তামিল ও তেলেগু—সব সংস্করণের ট্রেলারই দেখেছি। আমার কাছে এটি এক কথায় অসাধারণ লেগেছে।
আর হৃতিক রোশনও খুব ভালো করেছে এখানে। তাঁকে জানিয়ে দেবেন যে আমি তাঁর “কাবিল” দেখার অপেক্ষায় আছি।’ রজনীকান্ত ও হৃতিকের সম্পর্ক অবশ্য নতুন নয়। হৃতিক যখন ১২ বছরের কিশোর, তখনই অভিনয় করেছিলেন রজনীকান্তের সঙ্গে।
‘ভগবান দাদা’ নামের সেই সিনেমার পরিচালক ছিলেন হৃতিকের নানা জে ওমপ্রকাশ আর প্রযোজনা করেছিলেন রাকেশ রোশন। রজনীকান্ত ‘কাবিল’ সিনেমার গানেরও বেশ প্রশংসা করেছেন। সঞ্জয় গুপ্ত পরিচালিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন রাজেশ রোশন। বলিউড হাঙ্গামা।

0 comments:
Post a Comment
Thanks for your comments.