আমেরিকার ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং রাজধানীর বনানীতে উদ্বোধন করা হয়


শুক্রবার রাজধানীর বনানীতে উদ্বোধন করা হয় আমেরিকার ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং

 আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর সি ব্লকের ১১ নম্বর সড়কে এই রেস্তোরাঁর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, প্রায় ১০০টি দেশে বার্গার কিংয়ের ১৫ হাজারের বেশি আউটলেট আছে।

এই রেস্তোরাঁর মধ্য দিয়ে শতাধিক মানুষের চাকরির সুযোগ হলো। পাশাপাশি বাংলাদেশের কৃষিপণ্যেরও বাজার তৈরি হলো। তিনি আরও বলেন, ‘আমি গর্বিত, আমেরিকার ছোট্ট একটা জিনিস বাংলাদেশে এসেছে বলে। আমি খুব খুশি ঢাকায় বসে এখন আমার ওয়াপার বার্গার খেতে পারব।’

আজ শুক্রবার রাজধানীর বনানীতে উদ্বোধন করা হয় আমেরিকার ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং। ছবি:আহমেদ দীপ্তবাংলাদেশে বার্গার কিং ব্র্যান্ডটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্গার কিংয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও সেন্ট্রাল বিভাগের মহাব্যবস্থাপক নীল সাহা।

 বার্গার কিং কর্তৃপক্ষ জানিয়েছে, এর মূল আকর্ষণ ফ্লেইম গ্রিলড বিফ পেটি দিয়ে দুই স্তরের ওয়াপার বার্গার। আরও আছে চিজ বার্গার, চিকেন বার্গার, ফিশ বার্গার। বার্গারগুলোর দাম পড়বে ১৮৯ টাকা থেকে ৪৪৯ টাকার মধ্যে। চিকেন ও ফিশ বার্গার পাওয়া যাবে ১৯৯ থেকে ২৯৯ টাকার মধ্যে।

 এ ছাড়া হালকা নাশতার জন্য ৯৯ টাকা থেকে ২৮৯ টাকার মধ্যে পাওয়া যাবে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই আর অনিয়ন রিংস। এর সঙ্গে থাকবে ৪৯ টাকা থেকে ১৭৯ টাকার মধ্যে চকলেট, স্ট্রবেরি, ক্যারামেল সানডি, কোক, কফি আর চা।

 তিনতলা ভবনের এই রেস্তোরাঁর পুরোটাতেই বার্গারের স্বাদ নেওয়ার ব্যবস্থা আছে। তিনতলায় শিশুদের খেলার জন্য রাখা হয়েছে ‘কিডস জোন’ নামের আলাদা স্থান। শিশুরা সেখানে ২০ ধরনের মাল্টিমিডিয়া গেম খেলতে পারবে। প্রসঙ্গত বার্গার কিংয়ের প্রথম রেস্তোরাঁটি হয় ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে। বিভিন্ন দেশে বার্গার কিংয়ের রেস্তোরাঁগুলোতে প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ খেতে আসে।

Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.