গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভার কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে।
এ মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান গতকাল রোববার নিজেই তাঁর পক্ষে তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন কর্মকর্তা মুন্সী আতিকুর রহমানকে জেরা করেন।
গতকাল জেরা শেষ না হওয়ায় আদালত ২১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম এই আদেশ দেন। ২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ছিল।
এর কাছাকাছি স্থানে ৭৬ কেজি ওজনের একটি বোমা মাটিতে পুঁতে রাখা হয়েছিল। জনসভার দুই দিন আগে পুঁতে রাখা বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে কোটালীপাড়া থানার পুলিশ।

0 comments:
Post a Comment
Thanks for your comments.