আগামী বছর বাজারে আসতে পারে আইফোন ৮। এই ফোন ঘিরে অনেকের কৌতূহল।
ফোনটি নিয়ে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে নানা গুঞ্জন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর এলসিডি ও ওএলইডি ডিসপ্লের দুটি মডেলের ফোন আনতে পারে অ্যাপল।
এর মধ্যে ওএলইডিতে থাকবে বাঁকানো ডিসপ্লে।
আইএএনএসের খবরে বলা হয়েছে, আগামী বছর যে আইফোন আসবে, তা আইফোন ৭ ও ৭ প্লাসের মতোই হবে। এতে নকশাগত পরিবর্তন হবে না।
৪ দশমিক ৭ ও সাড়ে পাঁচ ইঞ্চি মডেলের পাশাপাশি ৫ দশমিক ১ বা ২ ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লেযুক্ত আরেকটি আইফোন আনতে পারে অ্যাপল।
কাচের কাঠামোর তৈরি স্মার্টফোনটিতে অদৃশ্য হোম বাটন, তারহীন চার্জ সুবিধা থাকবে।
অ্যাপলের নতুন এই ওএলইডি ডিসপ্লে সরবরাহের জন্য স্যামসাং, এলজি ও শার্প কাজ করবে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.