সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি এবং সঙ্গীতে অসামান্য অবদানের জন্য রুনা লায়লাকে সম্মাননা জানাচ্ছে সিটি ব্যাংক এন. এ।
৫ নভেম্বর সঙ্গীতের জীবন্ত কিংবদন্তীকে সম্মাননা জানানো হয়। সিটি ব্যাংক এন. এ’র ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানটি বসবে রেডিসন ব্লু ওয়াটার র্গাডেন হোটেলে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের ১২তম আসর।
২০০৪ সাল থেকে নিয়মিতভাবে এরকম গুণীজন সংবর্ধনার আয়োজন করছে সিটি ব্যাংক এন.এ। আগের বছর গুলোতে সংবর্ধনা পেয়েছেন: প্রয়াত নিলুফার ইয়াসমিন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সনজীদা খাতুন, প্রয়াত সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, শাহনাজ রহমতউল্লাহ, সৈয়দ আব্দুল হাদী এবং মিতালী মূখার্জী।

0 comments:
Post a Comment
Thanks for your comments.