অভিনেত্রী ঊর্বশিকে নভেম্বরেই নাকি বিয়ে করবেন সালমান খান


বছরের শুরুর দিকে বলিউডে জোর গুঞ্জন শোনা গিয়েছিল এই নভেম্বরেই নাকি বিয়ে করবেন সালমান খান। পাত্রীও স্থির হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল, রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভেনটুরকেই বিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেসব কিছুই ঘটেনি। বরং, বিগত কয়েক মাসে সালমানের আশেপাশে আর দেখা যায়নি লুলিয়াকে।


 এর মধ্যেই উঠেছে নতুন গুঞ্জন। নতুন প্রেমে মজেছেন সালমান। জানা গেছে, বিয়ের ব্যাপারে সালমানের গা ছাড়া মনোভাবের জন্যই লুলিয়া ফিরে গিয়েছেন তার দেশে। এরই মধ্যে সালমানের জীবনে এসে গেছে আরেক নারী। তিনিও আবার যে কেউ নন, মডেল তথা অভিনেত্রী ঊর্বশি রাউতেলা। তিনি আজকাল প্রায়শই যাতায়াত করছেন সালমানের বাড়িতে। তার বাড়িতে ঊর্বশীকে ঢুকতে এবং বের হতে অনেকেই দেখেছেন।

 নিয়মিত বেশ খানিকটা সময়ও নাকি যাপন করছেন তিনি সালমানের বাড়িতে। স্বাভাবিকভাবেই উঠছে নানা ধরনের কথা। বলা হচ্ছে, ঊর্বশিই সাল্লু ভাইয়ের নতুন প্রেমিকা। লুলিয়াকে বিদায় দিয়ে এবার সালমান মজেছেন ঊর্বশীতে। সুন্দরী ঊর্বশী মূলত মডেল। কিন্তু বর্তমানে চেষ্টা করছেন বলিউডে নিজস্ব পরিচিতি তৈরি করতে। ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিতে তার অভিনয় অনেকের নজরও কেড়েছে। কিন্তু আপাতত সালমানের নজর কেড়েছেন ঊর্বশী। সালমান এখন কবির খান পরিচালিত সিনেমা ‘টিউবলাইট’-এর কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ঊর্বশীকে নিয়েও তার একটা ব্যস্ততা রয়েছে বলেই মালুম হচ্ছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.