মহারাষ্ট্রের একটি গ্রাম দত্তক নিতে
যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি এ বিষয়ে পাঠানো একটি
প্রস্তাবে স্বাক্ষর করেছেন কালেক্টর শচীন্দ্র প্রতাপ সিং।
সিং জানান, সম্প্রতি মুম্বাইয়ে রাজ্যটির
অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ‘রুস্তম’ অভিনেতা। ওই সময় তাকে কৃষকদের
আত্মহত্যায় বিধবা স্ত্রীদের করুণ অবস্থার কথা জানানো হয়। এ কথা শুনে আত্মহত্যাপ্রবণ একটি গ্রাম
দত্তক নিতে চান খিলাড়ি অভিনেতা।
এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে জেলা
প্রশাসনকে আত্মহত্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামের নাম পাঠাতে বলা হয়।
প্রস্তাবে উঠে এসেছে পিম্পরি বাটির নাম।
সাম্প্রতিক কয়েকবছরে মহারাষ্ট্রে কৃষকদের
আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে। এ নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলগুলোর মধ্যে
পাল্টাপাল্টি কর্মসূচি লক্ষ্য করা যায়। এমন একটি ঘটনা নিয়ে বলিউড অভিনেতা
আমির খান প্রযোজনা করেছেন ‘পিপলি লাইভ’ নামের জনপ্রিয় সিনেমা।
তবে গ্রামের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কোনো
মন্তব্য করেননি অক্ষয় কুমার। এর আগে কমল হাসান, নানা পাটেকরসহ বেশ কয়েকজন
অভিনেতা এমন দায়িত্ব নিয়ে প্রশংসা পান।

0 comments:
Post a Comment
Thanks for your comments.