এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন আদিত্য পাঞ্চোলি



গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশির সঙ্গে মারামারির ঘটনায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতীয় অভিনেতা আদিত্য পাঞ্চোলি।
মুম্বাই মিরর বলছে, ২০০৫ সালে পাঞ্চোলির প্রতিবেশী প্রাতিক পাশনির পার্ক করার যায়গায় গাড়ি ঢুকিয়ে দেন তার বাড়িতে আসা এক অতিথি। ফলে বাধ্য হয়ে ওই গাড়ির সামনেই নিজের গাড়ি রাখতে বাধ্য হন পাশনি কিন্তু পাঞ্চোলির অতিথি গাড়ি বের করতে চাইলে পার্কিং-এর জায়গা নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পাশনি।

দ্রুতই এই তর্ক রূপ নেয় হাতাহাতিতে, যার এক পর‌্যায়ে পাশনিকে ঘুষি মেরে বসেন পাঞ্চোলি, যার ফলে তার নাক ভেঙে যায়। পাশনি আরও অভিযোগ করেন, তার বাবাকেও ওই সময় মারধর করেছিলেন পাঞ্চোলি। ঘটনাটির সত্যতা প্রমাণ করতে নিজের পরিবারের সদস্যদের সহ ছয়জনকে সাক্ষী হিসেবে হাজির করেন পাশনি। আদালত এই মামলায় পাঞ্চোলিকে দোষী বলে রায় দেয়।

ভারতীয় আইনের ৩২৫ ধারা অনুযায়ী এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে সাত বছরের কারাদণ্ড। তবে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ না থাকায়, এই মামলায় পাঞ্চোলিকে কেবল এক বছরের কারাবাস ও ২০ হাজার রূপির সাজা দেয় মুম্বাই নগর আদালত।

 পাঞ্চোলির জন্য অবশ্য প্রকাশে হাতাহাতির ঘটনা এই প্রথম নয়, ২০১৩ সালে নিজের অ্যাপার্টমেন্ট রং মেরামত করানোর সময় আরেক প্রতিবেশির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। এছাড়া, গতবছরই জুহুর হোটেল সি প্রিন্সেস-এর ট্রিলজি ক্লাবের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছিলেন তিনি।

 পাঞ্চোলির ছেলে অভিনেতা সুরাজ পাঞ্চোলিকেও যেতে হয়েছে কারাগারে; প্রয়াত অভিনেত্রী জিয়া খান-এর আত্মহত্যার প্ররোচক হিসেবে অভিযুক্ত হয়ে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.