শুক্রবার দুপুরে ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিউমার্কেট থানার পুলিশ জানায়, রাফিনের বাবা হাফিজ ঢাকা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে। তবে নিচে মানুষ মাদুর পেতে ধরায় পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েও তিনি তেমন আঘাত পাননি। তাঁকে চিকিৎসা দিচ্ছে তাঁর পরিবার। ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার দুপুরে মানসিকভাবে বিকারগ্রস্ত রাফিন দক্ষিণায়ন ছাত্রাবাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে। রাফিনের লাফিয়ে পড়ার দৃশ্যটি পাশের ভবন থেকে ক্যমেরাবন্দি করেছেন বেশ কয়েকজন।
এরপর ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন তারা। ভিডিওতে দেখা যায়, রাফিন দক্ষিণায়ন ছাত্রাবাসের ছাদের রেলিংয়ের উপরে দাঁড়িয়ে উল্লাস করছে। শার্ট খুলে বাতাসে উড়াচ্ছে। এ সুযোগে নিচে থাকা লোকজন ত্রিপল ধরেন। অপরদিকে, রাফিনকে বাঁচাতে গেট খুলে ছাদে ঢুকে পড়েন কয়েকজন। লোকজনকে ঢুকতে দেখেই রাফিন লাফিয়ে পড়ে।
নিচে ত্রিপল ধরার কারণে তার দেহ সরাসরি মাটিতে না পড়ে ত্রিপলে পড়ায় প্রাণে বেঁচে যান রাফিন। হলের ছাদ থেকে লাফিয়ে পড়ার পর রাফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাফিনের সিটিস্ক্যান করার জন্য পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিটিস্ক্যান শেষে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

0 comments:
Post a Comment
Thanks for your comments.