মার্কিন অভিনেত্রী মিলা কিউনিস অভিযোগ করেছেন, অর্ধ নগ্ন হয়ে পোজ না দেওয়ায় এক প্রযোজক তার ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন।
মিলা জানান, একটি ম্যাগাজিনে অর্ধ নগ্ন পোজ না দেওয়ায় বেজায় চটেছিলেন তার একটি সিনেমার প্রযোজক। তিনি বলেন, ‘তুমি কখনোই এই শহরে কাজ করতে পারবে না’, এইভাবেই আমাকে হুমকি দিয়েছিল সেই প্রযোজক।
আমি তার সিনেমার প্রচারের জন্য একটি ম্যাগাজিনে ওরকম পোজ দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আমি তখন কোনোভাবেই এসব করার জন্য প্রস্তুত ছিলাম না। কিউনিস আরও বলেন, আমি খুব রেগে গিয়েছিলাম। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো না বলেছিলাম। এরপর কি হলো? পৃথিবী তো শেষ হয়ে যায়নি সেদিনের পর।
সিনেমাটি অনেক আয় করেছিল, আমিও পরবর্তীতে বারবার কাজ করেছি ওই শহরে। ৩৩ বছর বয়সী ওই অভিনেত্রী জানান, অতীতে এরকম আরও অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। তিনি বলেন, আমরা এরকম একটা পরিবেশে বাস করি যেখানে মুখ খুললেই আপনার জীবনের ওপর হুমকি চলে আসবে।
আমার ক্যারিয়ারে এরকম বহু মুহূর্ত এসেছে যখন আমি অপমানিত হয়েছি, পারিশ্রমিক কম পেয়েছি, আমাকে পাত্তা দেওয়া হয়নি, লিঙ্গ বৈষম্য করা হয়েছে। সবসময়ই আমি মানুষকে সুযোগ দিয়েছি।
ভেবেছি তাদের বেশি অভিজ্ঞতা আছে, হয়ত আমারই কোনো কমতি আছে! তবে ভবিষ্যতে আর এসব ঘটার সুযোগ দেবেন না বলেই দাবি করলেন কিউনিস। তিনি বলেন, আমি সমঝোতা করতে করতে হাপিয়ে গিয়েছি। আর নয়, এখন থেকে আমি সরাসরি সব কথা বলব।

0 comments:
Post a Comment
Thanks for your comments.