সমস‌্যা ‘স্পুফিং’ কলে, বায়োমেট্রিকে নয়: তারানা


মঙ্গলবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধনের ফলে আইনশৃঙ্খলার ওপর এর প্রভাব বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বায়োমেট্রিকের পর বিভিন্ন নম্বর থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে- ‘স্পুফিং’ বা ‘কল মাস্কিং’, এর সঙ্গে বায়োমেট্রিক ভেরিফিকেশনের কোনো সম্পর্ক নেই। এটি কম্পিউটারে জেনারেটেড।”



তিনি বলেন, “কোনো চাঁদাবাজি বা টাকা লেনদেন বা কোনো রকম টাকা কেটে নেব, পিন কোড দেন- এ ধরনের কল পেলে কেউ যদি ওই নম্বরটিতে আবার ফোন করেন তাহলে যিনি অপরপ্রান্তে ফোন ধরবেন তিনি বায়োমেট্রিক সিমের মালিক। তাহলে মাঝের ঘটনাটি ঘটিয়েছে কে? যারা ওই নম্বরটি নিয়ে স্পুফিং করেছে। যেটি কম্পিউটারে জেনারেট করা যায়।” ‘স্পুফিং’ কল কীভাবে করা যায় তা সাংবাদিকদের সামনে করে দেখান প্রতিমন্ত্রী। বিটিআরসির এক কর্মকর্তার মোবাইল থেকে ‘স্পুফিং’ করে একজন সাংবাদিকের নম্বরে কল দেওয়া হয়, সেখানে প্রতিমন্ত্রীর নম্বর ভেসে ওঠে।

পরে ওই নম্বরে (স্পুফিং) কল করলে সেটি প্রতিমন্ত্রীর ফোনে চলে আসে। বিটিআরসি’র চেয়ারম্যান শাহাজান মাহমুদ জানান, ‘স্পুফিং’ বন্ধে কাজ করা হচ্ছে। গ্রাহকদের অসচেতনতার কারণে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে শূণ্য দশমিক ৫ শতাংশের কম প্রক্রিয়াগত ভুল বা অসঙ্গতি রয়েছে বলে জানান তারানা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে ১১ কোটি ৪০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে।

এ হিসাবে শূণ্য দশমিক ৫ শতাংশের কম হলেও এ ধরনের সিমের সংখ্যা কয়েক লাখ দাঁড়ায়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর মোবাইল ফোনভিত্তিক অপরাধ কমে গেছে দাবি করে তারানা হালিম বলেন, “আগে যেখানে ৩৫ শতাংশ অবৈধ ভিওআইপি কল ছিল তা কমে এখন ১০ শতাংশ হয়েছে।” বায়োমেট্রিক নিবন্ধনের ফলে খুব সহজেই অপরাধীদের শনাক্ত করা যাচ্ছে জানিয়েতিনি বলেন, “রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিসা হত্যার খুনি ওবায়দুলকে এক সপ্তাহের মাথায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

গত সাড়ে তিন মাসে বিটিআরসিতে সাড়ে তিন হাজার অভিযোগ এসেছে, যার মধ‌্যে দুটি ছিল মোবাইল সিম রিপ্লেসমেন্ট বিষয়ক, জানান তিনি। সংবাদ সম্মেলনে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারীজানান, ময়মনসিংহে দেখা গেছে টাকার বিনিময়ে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া অস্থায়ীভাবে সাড়ে তিন লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় জন্ম নিবন্ধন সনদ বা অন্য ডকুমেন্টস গ্রহণ করা হয়। “জন্ম নিবন্ধন সনদ এনআইডিতে ভেরিফিকেশনের সুযোগ নেই।

জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হলে আর সমস্যা থাকবে না,” বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন‌্যদের মধ‌্যে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর আলম এবং আইনশৃঙখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.