স্ত্রীর সাথে বিচ্ছেদ হলেও সন্তানদের সাথেই থাকতে চান হলিউড সুপারস্টার ব্রাড পিট। গেল ১৯ সেপ্টেম্বরে ব্রাঞ্জেলিনা থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।
সর্ম্পক বিচ্ছেদে জোলি আদালতের দারস্ত হন। তবে এবার আদালতের বিবাহবিচ্ছেদের আবেদনের পর তার আইনি জবাব দিলেন ব্র্যাড পিট। যেখানে পিট তাঁদের ছয় সন্তানের যৌথ অভিভাবকত্ব চেয়েছেন। জোলি চেয়েছিলেন সন্তানদের একক অভিভাবকত্ব।
কিন্তু পিটের নতুন এই আবেদনের পর এখন এই তারকা দম্পতির বিচ্ছেদের ঘটনা মোড় নিল অন্যপথে। আদালতে ব্র্যাড পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে সেই সঙ্গে ছয় সন্তানকে নিজের কাছে রাখার আবেদনও জানান অভিনেত্রী।
কিন্তু বিচ্ছেদের আবেদনে সাড়া না দিয়ে গত শুক্রবার সন্তানদের যৌথ অভিভাবকত্ব চাইলেন অভিনেতা ব্র্যাড পিট। অ্যাঞ্জেলিনা জোলির আচমকা ডিভোর্সের সিদ্ধান্তে অবাক হয়েছিল আর্ন্তজাতিক মহল।পিতার ভূমিকায় ব্র্যাড পিটের ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ ছিল জোলির।

0 comments:
Post a Comment
Thanks for your comments.