বঙ্গোপসাগরে অবস্থানত নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপ পর্যায় অতিক্রম করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘ভারদাহ’।
এটা পাকিস্তানের দেয়া নাম। এর অর্থ ‘গোলাপ’। পাকিস্তানে মেয়েদের ভারদাহ নামে ডাকা হয়। ঘুর্ণিঝড়টির সাংকেতিক নাম ‘বি৫’। উত্তর-পূর্ব মওসুমী বায়ুর এ সময়ে কিয়ান্ট, নাদার পর এটা তৃতীয় ঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশে ঘুর্ণিঝড়টির আঘাত সম্ভাবনা একেবারেই কম।
এটা ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে। সাগরে নতুন করে অন্য কোনো প্রক্রিয়ার উত্থান না হলে এর গতিপথ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ঘুর্ণিঝড়টির বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী সোমবার দুপুর থেকে বিকালের মধ্যে তামিলনাড়ুর ন্যালোড় ও ক্যাকিকাদা এলাকার মধ্যে দিয়ে স্থলভাগে উঠে যেতে পারে।
ভারদাহর সর্বোচ্চ গতিপথ ৫৪ কিলোমিটার। তবে এর কেন্দ্রে এর গতি ৬২ কিলোমিটা যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
স্থলভাগে উঠার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় কেন্দ্রটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১১৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.