আজ ৯ ডিসেম্বর
এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার।
শুভ রং—লাল, কমলা, ধূসর। শুভ রত্ন—রক্তপ্রবাল, ফিরোজা।
বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা কার্ক ডগলাস, সাঁতারু ব্রজেন দাস, কবি জন মিল্টন।
এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ রাশিফল (২১ মার্চ—২০ এপ্রিল) ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
বৃষভ রাশিফল (২১ এপ্রিল—২১ মে) দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন রাশিফল (২২ মে—২১ জুন) পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।
কর্কট রাশিফল (২২ জুন—২২ জুলাই) ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
সিংহ রাশিফল (২৩ জুলাই—২৩ আগস্ট) বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা রাশিফল (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা রাশিফল (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর) ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায় হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক রাশিফল (২৪ অক্টোবর—২২ নভেম্বর) বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
ধনু রাশিফল (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর) কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর রাশিফল (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি) দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ রাশিফল (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি) বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মীন রাশিফল (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ) শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.