আজ ৬ ডিসেম্বর
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬।
গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—গাঢ় সবুজ, সাদা।
শুভ রত্ন—ল্যাপিস ল্যাজুলি, মুনস্টোন।
বিশিষ্ট ব্যক্তিত্ব—অধ্যাপক ম্যাক্সমুলার, ওয়ারেন হেস্টিংস, চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ।
এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল) বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষভ রাশিফল (২১ এপ্রিল-২১ মে) বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন রাশিফল (২২ মে-২১ জুন) শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট রাশিফল (২২ জুন-২২ জুলাই) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
সিংহ রাশিফল (২৩ জুলাই-২৩ আগস্ট) চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কন্যা রাশিফল (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
তুলা রাশিফল (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃশ্চিক রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু রাশিফল (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কুম্ভ রাশিফল (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন রাশিফল (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

0 comments:
Post a Comment
Thanks for your comments.