সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বাংলাদেশ ডোমেইন হ্যাকারের কবলে পড়েছে।
মঙ্গলবার সকাল থেকে গুগল ডটকম ডটবিডিতে (google.com.bd) সার্চ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন। কেউ কেউ ‘গুগল হ্যাক’ হওয়ার কথা বলছেন।
গুগল ক্রোম ব্রাউজার থেকে গুগল ডটকম ডটবিডিতে ব্রাউজ করতে চাইলে একটি কালো স্ক্রিনের উদয় হচ্ছে, যেখানে লেখা Google Bangladesh STAMPED by TeaM Pak Cyber Attackers। সাড়ে ১০টার দিকে www.google.com এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্রাউজ করার পথ করে দেওয়া হলেও google.com.bd তে তখনও ওই কালো স্ক্রিনের নোটিস দেখা যাচ্ছিল। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, কিছু সমস্যা তারা দেখতে পেয়েছেন।
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, গুগল ডটকম ডটবিডি (google.com.bd)-তে সমস্যা হয়েছে। তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়েছে। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছে না।
0 comments:
Post a Comment
Thanks for your comments.