খাদ্য কর্মসূচি ষোলো আনা সফল হলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত : খাদ্যমন্ত্রী



খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, সরকারের চলমান খাদ্য কর্মসূচি ষোলো আনা সফল হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগের বিজয় নিশ্চিত।
এ জন্য তিনি খাদ্য কর্মসূচিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি সংক্রান্ত এক সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

 মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক শামশুল আরেফিন, খাদ্য বিভাগের জেলা ও বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।

 খাদ্য বিভাগের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে কামরুল ইসলাম বলেন, ‘এই কর্মসূচিটা যদি আমরা ষোলোআনা সফল করতে পারি, বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি, এই কর্মসূচি আমাদের আগামী নির্বাচনে বিজয়ের দিকে নিয়ে যাবে, এই একটা কর্মসূচি।

 আগামী নির্বাচনে বিজয় আনতে আমাদের সবচেয়ে বেশি অর্জন করতে হবে এই একটা কর্মসূচি দিয়ে।’
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.