ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের বিএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় বিশেষ অবদানের জন্য এই অনুষদের তিনজন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। গতকাল রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষকেরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. হাসিনুর রহমান খান ও প্রভাষক আজমেরী জামান।
অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের আনিকা তাহসিন, রেদওয়ান মোহাম্মদ হাবিবুল্লাহ, ইফ্ফাত নূর, প্রিয়াঙ্কা দত্ত, গণিত বিভাগের মিজানুর রহমান, সুজিত কুমার বালা, অমিত কুমার সাহা, হযরত আলী, মুরশেদ আহমেদ, মারিয়া মাহবুব, রেজওয়ানা রাজ্জাক, হাসনা হেনা, নজরুল ইসলাম, রসায়ন বিভাগের ফারাহ জেবা, মাজহারুল ইসলাম, পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের এ এইচ এম মুশফিকুর রহমান, সোনিয়া খাতুন, সাকিবুর হাসান, রুবাইয়া আহমেদ, মাহমুদুর রহমান, আবদুল খালেক, মঞ্জুর মুর্শেদ, রিজুয়ান হক, ফলিত পরিসংখ্যানের এলিজাবেথ বিয়াঙ্কা সরকার, ফারহানা নবী, নুসমা রহমান, শামসিয়া সোবহান, বেলাল হোসেন, মীর রায়হানুল ইসলাম ও শায়লা শারমিন। বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারপারসন নীলুফার নাহার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি৷

0 comments:
Post a Comment
Thanks for your comments.