ডিসেম্বরেই ভূমিষ্ঠ হবে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান। এ খবর তো সবা্রই জানা। ‘সাইফিনা’ ভক্তদের জন্য নতুন খবর হলো হবু সন্তানের লিঙ্গ নিয়ে মোটেও মাথাব্যাথা নেই তাদের। ছেলে কিংবা মেয়ে- একটি সুস্থ সন্তানের জন্যই এ মুহূর্তে দিন গুনছেন এ তারকা দম্পতি!
কিছুদিন আগেই শোনা গিয়েছিলো গর্ভের সন্তানের লিঙ্গ জানতে নাকি চিকিতসকের শরণাপন্ন হয়েছে এ দম্পতি। সন্তান জন্ম দিতে লন্ডনে পাড়ি জমাবেন তারা এবং প্রথম সন্তানের নাম রাখা হবে ‘সাইফিনা’!- এমন খবরও শোনা গিয়েছিলো বলিউড পাড়ায়। অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন সাইফ। সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে হবু সন্তানকে নিয়ে তাদের পরিকল্পনার কথা গণমাধ্যমেকে জানালেন সাইফ আলি খান।
আইএনএস’কে দেয়া এক সাক্ষাতকারে সাইফ জানান, “আমি সবাইকে কিছু কথা পরিস্কার করে বলতে চাই। আমাদের সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি এবং আমরা আমাদের সন্তানের লিঙ্গ নিয়ে মোটেও চিন্তিত নই।
সন্তান জন্ম দিতে লন্ডনে পাড়ি দেয়ার কোনো পরিকল্পনাও আমাদের নেই। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সন্তানের নাম ‘সাইফিনা’ হবে না!" এ বছর জুলাইতেই সন্তান ধারণের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন সাইফিনা। কারিনার এটি প্রথম সন্তান হলেও প্রথম স্ত্রী আমৃতা সিং-এর ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে সাইফ আলী খানের।

0 comments:
Post a Comment
Thanks for your comments.